কবিতা
কবিতা চাই
নতুন নতুন লেখা
কত আর লেখা যায়
নিত্য নতুন,নতুন করে?
নতুন কি নতুন হয় নতুন হলেই
একই বিষয়ের পুনরাবৃত্তি নতুন শব্দে
বাক্যে,পৃষ্ঠায় মিলেমিশে নতুন বই একটা
দুইটা তিনটা সবমিলে শতাধিক বই বই মেলায়
প্যানপ্যানানি ভ্যানভ্যানানি একই পানি ভিন্ন পাত্রে।
লিখতে লিখতে কেউ বৈরাগী, কবিরা যেন অন্য গ্রহের।
কবিতা ভালোবাসা যায় কবিকে নয় এমন হলে পরে
গুরুত্বপূর্ণ সঠিক কথা একজন কবির কয়টা হয়
তবুও প্রতিদিন নতুন নতুন অত কথা কি?
অবশেষে ভেজাল কথাও এসে যায়
তাই ভাবি, বলিও সবাইকে
নতুন নয় পুরানোকে
নতুন করে ছাপি
একই নামে
কবিতা।