গ্রামের জন্য ভালোবাসা

আমরা যারা ছন্দে ছন্দে
গাঁয়ের ছবি আঁকি,
বাস্তবেকি আমরা সবাই
গাঁয়ের খবর রাখি?
বলি শুধু গাঁয়ের মানুষ
নাইযে আগের মত,
আমরাওকি তাদের বুকে
দেইনি করে ক্ষত?
গাঁয়ের বুকের শুধা পিয়ে
বড় হয়ে আজ,
জীর্ণ গায়ের ফিরতে কোলে
পাইযে ভীষণ লাজ।
মায়ের আদর মায়ের স্নেহে
বড় হয়ে যারা,
নেয়না খবর সেই মায়েরইও
মানুষকি সেই তারা?
তারা যদি মানুষ না হয়
কেমনে মানুষ মোরা,
গাঁকে ভুলে শহর নিয়ে
যারা আত্নহারা।
মা আর গাঁয়ের পাশে সদা
থাকতে পারি যদি,
গ্রাম শুধু নয় সংসারেও
বইবে সুখের নদী।
১৯.০৯.২০১৮

@templatesyard