কৃত্রিমতা (অন্জলি কবিতা)

এখন আমি আমাকে আর
আমার মাঝে পাইনা,
এখন যারে ভাবি আপন
আসলে সে তাইনা।
এখন আমি চাঁদ দেখতে তাই
আকাশ পানে চাইনা,
এখন আমি ঢেউ গুনতে তাই
সৈকতে অার যাইনা।
এখন আমি ভালোবাসলে তাই
কাছে টেনে নেইনা,
এখন আমি ঘৃনিতরেও তাই
দুরে ঠেলে দেই না।
কৃত্রিমতার কৃত্রিমতায় কৃত্রিম সব কৃত্রিম,
কৃত্রিম ভেবে ভয় হয় তাই দেখিলে অকৃত্রিম।।

@templatesyard