দাদা আর গাধা

চিকন দাদা বুদ্ধি চিকন
আঁটল চিকন ফন্দি
মোটা মাথার মোটা নাতী
হলো তাতে বন্দী।
.
কুরবানীরই আগ বাজারে
ছাড়লোনা সে গরু
দেশী গরুর দামযে চড়া
বাজার যেন মরু।
.
গরু বেচাকেনা যখন
শেষ হয়েছে প্রায়,
দাদা বলেন দেব গরু
আয় নাতিরা আয়।
.
আদর করে দিলেও দাদা
দাম রাখেনী কম,
বাজারে এসে দেখে নাতি
দাম নাই একদম।
.
দাদা ঠিকই বেচে গেলেন
নাতি এখন ধরা।
মনের দুঃখে নাতি তাই
কিনছেনা চা-মড়া।
.
চাচ্ছিলামতো এটাই আমি
হেসে বলেন দাদা,
চমড়া নিয়েও ফন্দি আমার
আছেরে শোন গাধা।
২৫.০৮.২০১৮

@templatesyard