বড় বড় বড় বস্
মনে হয় হট সস
টক ঝাল মিষ্টির স্বাদ,
এখনই ঠান্ডা
এখনই ডান্ডা
মেরে করে সব বরবাদ।
টক ঝাল মিষ্টির স্বাদ,
এখনই ঠান্ডা
এখনই ডান্ডা
মেরে করে সব বরবাদ।
শাসন আর শোষনে
কারনে অকারনে
যেন এক কেউটে সাপ,
খেলা করে হেলেদুলে
হঠাৎ ফনাতুলে
অাসন ছেড়ে দেয় ঝাপ।
কারনে অকারনে
যেন এক কেউটে সাপ,
খেলা করে হেলেদুলে
হঠাৎ ফনাতুলে
অাসন ছেড়ে দেয় ঝাপ।
মানুষ চালানো জানি
নয়তো সহজ মানি
তবুও সন্মান সবে চায়,
কিন্তু তা যায় ভুলে
উপরের ফোন পেলে
বসেরাও যেন নিরুপায়।
নয়তো সহজ মানি
তবুও সন্মান সবে চায়,
কিন্তু তা যায় ভুলে
উপরের ফোন পেলে
বসেরাও যেন নিরুপায়।
বসেরও আছে বস্
তারাও চায় যস
রস তাই বের করে চেপে,
অনিয়ম কিছু হলে
হিতাহিত যায় ভুলে
রাগতে পারেনা সে মেপে।
তারাও চায় যস
রস তাই বের করে চেপে,
অনিয়ম কিছু হলে
হিতাহিত যায় ভুলে
রাগতে পারেনা সে মেপে।
কিন্তু মানুষেরা
সকল প্রানীর সেরা
সেরা সেরা গুন আছে বলে,
সেরাদের বস্ যারা
কেমনে হবে সেরা
ব্যালেন্স যদি হারিয়েই ফেলে।
সকল প্রানীর সেরা
সেরা সেরা গুন আছে বলে,
সেরাদের বস্ যারা
কেমনে হবে সেরা
ব্যালেন্স যদি হারিয়েই ফেলে।
মনোমালী তাই বলে
ছলেবলে কৌশলে
কাজ সব নিতে হবে করিয়ে,
খারাপযে আচরণ
সবাই করে বারণ
রাগতো দেয় শুধু হারিয়ে।
ছলেবলে কৌশলে
কাজ সব নিতে হবে করিয়ে,
খারাপযে আচরণ
সবাই করে বারণ
রাগতো দেয় শুধু হারিয়ে।
