সর্বনাশা ওয়াজ

আলেম ওলামা যারা
যেন আজ দিশেহারা
কি জানি কি চক্করে ঘুরছে।
একজন অপরের
দোষত্রুটি করে বের
নিজেরে কুপিয়ে নিজে মারছে।

নাচানাচি করে কেউ
হাসে কাঁদে ভেউ ভেউ
যেন এক যাত্রার থিয়েটার।
এশ্ ক উঠে গেলে
জিকিরের ধুঁয়া তুলে
লাফিয়ে উঠে শুধু বারবার।

বক্তার জোশ এলে
কুরআন হাদীস ফেলে
কিচ্ছা কাহিনী দেয় জুড়ে।
হাশরের ময়দানে
পীর নাকি গুনেগুনে
পারে নেবে লন্চে করে।

পড়ে গিয়ে পাল্লায়
পাবলিক বলে হায়
ওয়াজ ওকি হয়ে গেল টাল।
হুজুরেরা কি বলে
ছলেবলে কৌশলে
কুরআন হাদীস কি সব জাল?

এমনিই চলে যদি
দোষাদুষি নিরবধি
মানুষতো হয়ে যাবে গোমরা।
আল্লাহর আদালতে
কঠিন সে আখিরাতে
ধরা পরে যাবে এ আলেমরা।

কুরআন হাদীস দিয়ে শুধু, করলে দ্বীনের চাষ
ফলবে ফসল আখিরাতের,নইলে সর্বনাশ।।
২৩.০৩.২০১৮

@templatesyard