গরীব কে হে ভাই?
যার আছে শুধু কাড়ি কাড়ি কড়ি কিন্তু
মনের খোরাক নাই।।
মনের খোরাক চাই?
কড়ির পেছনে না ঘুরাইয়া যা কড়িরে ঘুরায়
মনের খোরাক তাই।।
কোথায় তারে পাই?
মনের খোড়াক চাপা আছে যার,কারন তার
পেটের খোরাক নাই।
তার কাছেই যাও।
তারে কড়ি তুলে দাও,সে পেটের খোরাক পাবে
তুমি মনের খোরাকটাও।