ফ্রেন্ড রিকুয়েষ্ট

আল্লাহ তোমার রহম পেতে
তোমার মনমালী,
চাইছে তোমার বন্ধু হতে
চাইছে দু'হাত তুলি।
রিকুয়েষ্ট পাঠালাম তোমায়
এক্সেপ্ট কইরা নিও,
আল্লাহ তোমার ফ্রেন্ড লিষ্টে
আমায় জায়গা দিও।
---------
গ্রুপের এডমিন নিজেই তুমি
শর্ত কুরআন মানা,
তোমার যারা বন্ধু তাদের
বন্ধু বলে জানা।
তোমার বন্ধু মুহাম্মদ(সঃ)এর
হতে হবে প্রিয়।
আমায় জায়গা দিও।
-----
পোষ্ট পেষ্ট করবো আমি
তোমার হুকুম মতো,
তোমার পোষ্টে কমেন্টস আমি
করবো অবিরত।
ডুইবা মরতে তোমার প্রেমে
তৌফিক আমায় দিও।
আমায় জায়গা দিও।
--------
প্রেম বিরহের কল্প কথার
গল্প পড়ে আর,
শয়তানেরই ধোকায় পড়ে
করবোনা রাত পার।
রাত জাগিয়া সিজদায় চেটিং
করবো আমি প্রিয়।
আল্লাহ তোমার ফ্রেন্ড লিষ্টে
আমায় জায়গা দিও।
১৭.০৯.২০১৮ইং

@templatesyard