রেট বেড়েছে মোবাইল কলের
হয়েছে তাতে কি?
যা মনে চায় তাই করেছে
পান্তা ভাতে ঘি।
যা মনে চায় তাই করেছে
পান্তা ভাতে ঘি।
যে দেশেতে অনিয়ম সব
নিয়ম গেছে হয়ে,
যে দেশেতে প্রতিবাদ কেউ
করেনা প্রাণ ভয়ে।
নিয়ম গেছে হয়ে,
যে দেশেতে প্রতিবাদ কেউ
করেনা প্রাণ ভয়ে।
প্রাণ বাঁচাতে মনমালী তাই
খেলছে পলাপলি,
গরম ভাতকেই পান্তা বানায়
ঠান্ডা পানি ঢালি।
খেলছে পলাপলি,
গরম ভাতকেই পান্তা বানায়
ঠান্ডা পানি ঢালি।
মনের কথা এখন সে তাই
বলে মনে মনে,
মন না মানলে সিম ছাড়াই
বলে কথা ফোনে।
বলে মনে মনে,
মন না মানলে সিম ছাড়াই
বলে কথা ফোনে।
যা ইচ্ছা তাই বাড়াক ওরা
ওদের কলরেট,
এক মিনিটে কথা সেরে
মনমালী আপডেট।
ওদের কলরেট,
এক মিনিটে কথা সেরে
মনমালী আপডেট।
