আমিওতো এই আসরে
তোমাদেরই রং বাসরে
একটি ফুলের কুড়ি,
একটি ফুলের কুড়ি,
সকাল সাঁঝে চাই ফুটিতে
আসরিকে প্রেম লুটিতে
পেতে আছি আড়ি,
আসরিকে প্রেম লুটিতে
পেতে আছি আড়ি,
রংগীন সব পাখনা মেলি
প্রজাপতি করে কেলি
সহেনাতো দেরী।
প্রজাপতি করে কেলি
সহেনাতো দেরী।
০২.০৮.২০১৮