ছুটি ছাড়া ঈদ

আমাদের মনমালী
ঈদে যায় বাড়ীতে,
চব্বিশ ঘন্টাই
ছিল নাকি গাড়ীতে।
জোয়ারেতো ভাসছে
উন্নত দেশটা,
তাই কিছু লেট হয়
রাস্তায় বাসটা।
সিট না পেয়ে বাসে
দাড়িয়ে দাড়িয়ে,
সবটুকু সময় তার
রাস্তায় কাটিয়ে।
ঈদগাহে জামাতে
দৌড়ে হাজির হয়,
নামাজ শেষ করেই
কুরবানী দিয়ে দেয়।
খাওয়া দাওয়া শেষ করে
সন্ধা সাতটায়,
মনমালীর ঈদ শেষ
গাড়ীতে উঠে যায়।
লোকে বলে মনমালী
বাড়ী গিয়ে লাভ কি?
মনমালী হেসে বলে
ঈদতো এটাই!!

@templatesyard