মনমালীর ভাবনগুলো

এই পথ ধইরাই বাবার সাথে বাজারে যাইতাম,
মন্ডা ভাজা খাইতে খাইতে বাড়ীত ফিরিতাম।
কালু,সলিম, আজাদরে লই ডাংগুলী খেলতাম,
পাশের ডোবায় ওগো লইয়া মাছ ধরতে নামতাম।
গাছের আগায় উইঠা পাখির বাচ্চা নামাইতাম,
ছায়ায় বইসা আমের ভর্তা বানাইয়া খাইতাম।
আজ মনে হয় সেদিনগুলা ফিরা যদি পাইতাম,
সব ছাড়িয়া মায়ের কোলে ঘুমাইয়া থাকতাম।
মনটা আমার তেমন আছে যেমন ছিলরে,
তাইতো আমার গায়ের লাগি মনটা কাঁদেরে।

@templatesyard