ডীপফ্রিজ ভাবনা

ডীপ ফ্রিজতো চাই তাদের 
গরীব যারা চেয়ে খায়,
কিংবা যাদের বাজার করার
সময় এবং সুযোগ নাই।

পাশের বাড়ীর হাসুর মায়
সহায় সম্বল স্বামী হারা,
গোস্ত দিল একমন প্রায়
পাড়াপরশী স্বজন যারা।

কি করবে সে এত গোস্ত
ভাবে বসে হাসুর মা,
কত ভালো হত এখন
থাকতো যদি ডিপ একটা।

সারা বছর পারতাম খেতে
একটু আধটু রান্না করে,
শেষ হবার আগেই গোস্ত
ঈদ আবার আসতো ঘুরে।

কথাতো ঠিক গরীব হলেও
মনমালী তাই ভাবে,
ফলে সদা গরীবের কথা
একদম বাসি হলে তবে।

ধনী সেতো নিত্য দিনই
করতে পারে বাজারঘাট,্
একটু কষ্ট করলেই পায়
টাটকা জিনিস মজারহাট।

তাইতো বলে মনমালী
ভেবে দেখরে মনরে মন,
ধনীর নয়রে গরীবেরই
ডীপের বেশী প্রয়োজন।
২৭.০৮.২০১৮

@templatesyard