ভালোবাসাবাসি

ভালোবাসতাম বধুয়ারে আজো ভালোবাসি
বধুয়া কয় জানিসনা তুই ভালোবাসাবাসি।
বধুয়া চায় আমার বুকে
এলো চুলে মাথা রেখে
বন শালিকের মত সদা
কইতে থাকবো শুধু কথা
অকারনে হাসতে থাকবো
চুলে বেনী বাইন্ধা রখবো
একই কথা আবার কইবো
সুর ছাড়াই গাইতে চাইবো
আর আমি চাইতাম বধুয়া থাক হইয়া চরন দাসি
তাই বধুয়া কয় জানিসনা তুই ভালোবাসাবাসি।
হঠাৎ সেদিন জানলা পাশে
দেখি দুইটা পাখি এসে
বসে আছে পাশাপাশি
পরান খুইলা হাসা হাসি
গলায় গলায় গলাগলি
না পালিয়ে পলাপলি
হাকাহাকি ডাকাডাকি
চোখেচোখে চোখাচোখি
উড়েউড়ে জড়াজড়ি
অভিমানে ছাড়াছাড়ি
একটু পরেই আদর করি বসছে পাশে আসি
বধুয়া কয় এরেই কয় ভালোবাসাবাসি।
বুঝলাম সেদিন বধুয়ারে
আহ্লাদী মন কি চাহেরে
কাছাকাছি আসতে পারা
পাশাপাশি বসতে পারা
চষা জমিন চষতে পারা
হিসেব ছাড়া বলতে পারা
অকারনে হাসতে পারা
স্বাধীনতা দিতে পারা
পরাধীন হতে পারা
ভাবি আমি যা বেহুদা
বধুয়ার তা প্রেম সুধা
এবার বধু কানে কানে বলে কাছে আসি
বাঁশের বুকে সুর তুললেই কয়যে তারে বাঁশি।
ভালোবাসতাম বধুয়ারে আজো ভালোবাসি
বধুয়া কয় জানতিনা তুই ভালোবাসাবাসি।
ভালোবাসাবাসি কিরে
বুঝলাম আমি এদ্দিন পরে।।

@templatesyard