প্রমোশন!

একটা মোবাইল সকাল থেকেই
সরগরম,
আসছেও ফোন যাচ্ছেও ফোন
খুব গরম।
ফোন আসলে মনটাযে তার
পুলকিত,
পৃথিবীটাই তার কাছে আজ
আলোকিত।
ভাবেনি সে প্রমোশন তার
এমনি হবে!
তবুওতো আনন্দে মন
হেসেই যাবে।
আরেকটা ফোন বাজলেও যে
কেউ ধরেনা,
ইচ্ছা করে কাউকেও সে
ফোন করেনা।
মনটাযে তার খারাপ যেন
মরেই গেছে,
এবারও তার প্রমোশনটা
হয়নিই যে।
প্রমোশন তার হউকবা নাহউক
যে কারনে,
প্রাণ খুলে তো হাসতেই হবে
ব্যাংকারযে!
০৯.০৯.২০১৮

@templatesyard