মনমালীর সখের খামার

মনমালীর সখের খামার 
পাখ পাখালী তাতে,
দেশী মুরগী, টার্কী তিতির
ঘুঘু পাখির সাথে।
কবুতরের বাকুম বাকুম
সুরে জুড়ায় প্রাণ,
সকাল সাঁঝে উতাল করে
ঘুঘু পাখীর গান।
টার্কী সেতো পেখম মেলে
ময়ূরপঙ্খীর মত,
তিতির পাখির রূপে পাগল
ছোট বড় যত।
ওদের নিয়ে মনমালী
মনের চর্চা করে,
হারিয়ে যায় মনযে তার
বন্য প্রাণীর ভীড়ে।
দেশী মুরগীর ডিম ভেজে খায়
সকাল বেলা পান্তা,
টবের মরিচ ঠান্ডা করে
মনমালীর মনটা।
ক্যামিকেলের দাপটে সব
বিষাক্ত এখন,
দিয়েছে তাই মনমালী
ছাদকৃষিতে মন।
প্রকৃতিরই কোলে আছে
আসল স্বাস্থ্যসুখ,
মনমালী তাইত বলে
মাটির কাছে দুখ।

@templatesyard