মনমালীর ভাবনাগুলো

হারাধনের একটি ছেলে
একটি মেয়ে তার,
ছেলে গেল পড়তে বিদেশ
মেয়েটা ডাক্তার।
এক্সিডন্টে মরল মেয়ে
রইল বাকি ছেলে,
বড় ইন্জিনিয়ার হয়ে সেও
দেশ গিয়াছে ভুলে।
ছেলে আর ফিরেনি দেশে
হারাধন হলো একা,
স্ত্রীকে নিয়ে থাকেন এখন
বিশাল ফ্ল্যটে ঢাকা।
রিটায়ার্ডে গেলেন যখন
বুড়া বুড়ি ভাবে,
কে দেখবে এখন মোদের
উপায় কি হবে?
দশটা সন্তান মানুষ করার
ছিল সম্পত্তি।
অধীক সন্তান নিলে নাকি
হয়রে বিপত্তি।
একটা দুইটা সন্তান হইলে
সুখের সংসার,
এই কথাতে ভুইলা জীবন
গজবে আমার।
বেশী বেশী থাকলে সন্তান
শেষ বয়সে এসে,
দুই একজনতো এমনি অমনি
থাকতো আমার পাশে।
মুর্খ সুখ্য হলেও সন্তান
থাকে যদি বেশী,
সুখে দুখে শেষ বয়সে
থাকে পাশাপাশি।
একটা অাধটা থাকলে সন্তান
বরকত হয় কম,
সকল কিছু থাকার পরও তাই
খু্ঁজছি বৃদ্ধাশ্রম।
০৭.০৯.২০১৮

@templatesyard