সাবধান!

সবাইতো প্রমোশন চায়
কেউ পায় কেউবা হারায়
তাতে ব্যাংকারের কিবা আসে যায়।
সবাইতো প্রমোশন চায়।
চাইলেই প্রমোশন দিয়ে দেওয়া যায়না
না চাইলেও আবার তা এমনিতে হয়না
প্রমোশন ভরা হায়
হাসি আর কান্নায়।
কারো ভাঙে স্বপ্ন
কারো ফুল ফোটে আঙিনায়।
সবাইতো প্রমোশন চায়।
মনমালী বলে তাই প্রমোশন দেয় যারা
তাদের হাতেই যেন জীবনের ভাংগাগড়া
যদি হয় নয় ছয়
অযোগ্য পায় জয়।
যোগ্যরা দাড়াবে তবে
আখিরাতের শেষ কাঠগড়ায়।
সবাইতো প্রমোশন চায়।
১০.০৯.২০১৮

@templatesyard