সাহস করে মনমালী
বলেই ফেলল কর্তারে,
তোমরা খাও কোর্মা পোলাও
আমরা খাই ভর্তা যে।
খেটে মরি আমরা গরীব
তোমরা কর বিলাশ ভোগ,
বাড়ছে সম্পদ তোমাদেরই
বুঝলামনাতো যোগ বিয়োগ।
তোমরা খাও কোর্মা পোলাও
আমরা খাই ভর্তা যে।
খেটে মরি আমরা গরীব
তোমরা কর বিলাশ ভোগ,
বাড়ছে সম্পদ তোমাদেরই
বুঝলামনাতো যোগ বিয়োগ।
কর্তা বলেন, মনমালী
ব্যাকরনে কাঁচা তুই,
তোরা হলি চুনপুটি
আমরা হলাম কাতলা রুই?
কর্ম কারক কাকে বলে
জানিসকি তুই তাহারে,
তাহাই কর্ম, কাজ না করেও
কর্তা করেন যাহারে।
তোরা কর্মী যাহা করিস
কর্ম কিন্তু তাহা নয়,
কেমনে তোরা করিস আশা
তোদের কাজের বিনিময়।
ব্যাকরনে কাঁচা তুই,
তোরা হলি চুনপুটি
আমরা হলাম কাতলা রুই?
কর্ম কারক কাকে বলে
জানিসকি তুই তাহারে,
তাহাই কর্ম, কাজ না করেও
কর্তা করেন যাহারে।
তোরা কর্মী যাহা করিস
কর্ম কিন্তু তাহা নয়,
কেমনে তোরা করিস আশা
তোদের কাজের বিনিময়।
তোরা করিস কাজ আর
আমরা করি কর্মরে,
ভোগ করি তাই ফল মোরা
তোদের শুকায় চর্মরে।
আমরা করি কর্মরে,
ভোগ করি তাই ফল মোরা
তোদের শুকায় চর্মরে।
