কেমনে ভাইয়া মনমালী
এত্ত প্রানবন্ত,
এই বয়সে যেই বয়সে
সবাই পরিশ্রান্ত।
এই বয়সে যেই বয়সে
সবাই পরিশ্রান্ত।
মনমালী বলল আমি
আমার মনে রাজা,
মন মতরা মন্ত্রী সেপাই
আর বাকীরা প্রজা।
আমার মনে রাজা,
মন মতরা মন্ত্রী সেপাই
আর বাকীরা প্রজা।
লাভ লোকশানের ধার ধারিনা
বেহিসেবি না,
যা পেয়েছি তাতেই খুশী
হিসাব টানিনা।
বেহিসেবি না,
যা পেয়েছি তাতেই খুশী
হিসাব টানিনা।
পাপ করিনা জেনে বুঝে
ন্যায়ের করি চাষ,
প্রকৃতির প্রকৃত নিয়ে
ব্যাস্ত বারোমাস।
ন্যায়ের করি চাষ,
প্রকৃতির প্রকৃত নিয়ে
ব্যাস্ত বারোমাস।
সহজকথা সহজছন্দে
আঁকি জীবনছন্দ,
সব মিলিয়ে আছি আমি
আজো প্রানবন্ত।
আঁকি জীবনছন্দ,
সব মিলিয়ে আছি আমি
আজো প্রানবন্ত।
সহজকথা
সহজছন্দ
১৯.০৮.২০১৮
সহজছন্দ
১৯.০৮.২০১৮