মা আর মাতৃভুমি

ছড়িয়ে আছে মায়ের আদর
আমার প্রিয় গাঁ টিতে।
সবুজ আমার মায়ের আঁচল
বিছানো এই মাটিতে।।

হেথায় আমার শৈশব ছিল
বাবার আদর শাসনে।
যা দিয়েছে আজকে আমায়
সম্মানেরই আসনে।

ফুল ফসলে ভরা আজো
আমার সোনার গাঁ।
শাপলা বিলে শালুক বনে
ডাহুক পাখীর ছাঁ।
মুখরিত ছিল সবই
আমার ছুটা ছুটিতে।
ছড়িয়ে আছে মায়ের আদর
আমার প্রিয় গাঁ টিতে।।

ইট পাথরের ভালোবাসায়
পাইনা খুঁজে সুখ।
মা মাটি হীন এই শহরে
খাঁখাঁ করে বুক।

ভলোবাসা পাইনা যখন
কোথাও খুঁজে আমি।
হাত বাড়িয়ে নেয়যে বুকে
মা আর মাতৃভূৃমি।
মায়ের পাশেই ঘুমাব তাই
মাটির শীতল পাটিতে।
ছড়িয়ে আছে মায়ের আদর
আমার প্রিয় গাঁ টিতে।।

০৮০৫২০১৭ইং


@templatesyard