সুখ পাখীটা কোথায়?

ধনী গরীব সবাই বলে
সুখ নাই সুখ নাই,
মনমালী ভাবছে সুখ
কার কাছেবা পাই।
সুখ পাখীটা কোথায়?
এরে জিগায় ওরে জাগায়
গরীব ছোট বড়,
নিঃস্ব জ্ঞানী বিশ্ব ধনী
যত আছে আরো।
কেউ জানেনা কেউ মানেনা
কেউ বলেনা হেথায়।
সুখ পাখীটা কোথায়?
যার কিছু নাই সে বলে ভাই
বৃথাই জীবন খানা,
যার আছে সব তার কলরব
সুখ কারে কয় মনা?
যার আছে যা দেখেনা তা
যা নাই তা চায়,
সুখ পাখীটা কোথায়?
যা পেয়ছি ভালো আছি
এমন যারা ভাবে,
পরের সুখে কিংবা দুখে
পাশে যারা রবে।
সুখ পাখীরা দেবেই ধরা
তাদের মনের খাঁচায়।
সুখ পাখীটা সেথায়।

@templatesyard